তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, প্রত্যর্পণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরা হয়।আরও পড়ুন, রিয়াদে ভয়াবহ কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুএকইসঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও অমীমাংসিত ইস্যুগুলোতে ভবিষ্যৎ আলোচনার পথ আরও সুগম করতে পারে।