দৈনিক সংবাদ দিগন্ত

প্রথমবার মুখোমুখি তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার নতুন অধ্যায়ের ইঙ্গিত

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সমীকরণে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক বৈঠক আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং দীর্ঘদিনের অমীমাংসিত কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।এই বৈঠকের আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে।আরও  পড়ুন, এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশবিশ্লেষকদের মতে, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, পুশ ইন এবং ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ—এসব বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।এছাড়া আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের প্রস্তুতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনাও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ জুন সে সময়ের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

প্রথমবার মুখোমুখি তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার নতুন অধ্যায়ের ইঙ্গিত