ঘরেই বানান খাস্তা ও সুগন্ধি চিকেন প্যাটিস
স্কুলের টিফিনে টিনের বাক্স খুলতেই ভেসে আসত গরম গরম প্যাটিসের ঘ্রাণ—শৈশব কিংবা তারুণ্যের সেই স্মৃতি আজও অনেকের মনে দোলা দেয়। তবে এই মজাদার নাস্তা শুধু নস্টালজিয়ার জন্য নয়, সব বয়সের সবার মন জিতে নিতে পারে। ঘরেই খুব সহজে তৈরি করা যায় খাস্তা ও সুস্বাদু চিকেন প্যাটিস। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।উপকরণডো তৈরির জন্যময়দা — ৫০০ গ্রামবাটার বা ডালডা — ২৫০ গ্রামলবণ — ১০ গ্রামচিনি — ১০ গ্রামডিম — ১টিপানি — পরিমাণমতোমাংসের পুর তৈরির জন্যপেঁয়াজ (চৌক করে কাটা) — ১ কাপমুরগির বুকের মাংস (ছোট টুকরা) — ২ কাপআদা-রসুন বাটা — ১ টেবিল-চামচগোলমরিচ গুঁড়া — ১ চা-চামচকাঁচামরিচ কুচি — ২টিধনেপাতা কুচি — আধা কাপগরম মসলা গুঁড়া — আধা চা-চামচলবণ — স্বাদমতোপ্রস্তুত প্রণালি১. ডো তৈরিএকটি বড় বাটিতে ময়দা, লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে রুটির মতো নরম ডো তৈরি করুন।২. স্তর তৈরিডো বড় করে রুটি বেলে নিন। এর ওপর বাটার বা ডালডা ভালোভাবে মেখে রোল করে নিন। রোলটি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।৩. পুনরায় বেলাফ্রিজ থেকে রোল বের করে আবার রুটির মতো বেলে নিন, যাতে স্তরগুলো সুন্দরভাবে তৈরি হয়।৪. পুর তৈরিমুরগির মাংসের সঙ্গে পেঁয়াজ, আদা-রসুন বাটা, গোলমরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, গরম মসলা ও লবণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন।৫. আকার দেওয়া ও বেকিংবেলা করা রুটির ওপর পুর দিয়ে প্যাটিসের মতো ভাঁজ করে ত্রিভুজ আকারে কেটে নিন। ওপর থেকে ডিম ব্রাশ করে দিন। ১৮০–২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫–২০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করলেই তৈরি মচমচে, সুগন্ধি চিকেন প্যাটিস। চায়ের আড্ডা হোক বা বিকেলের নাস্তা—ঘরে বানানো এই প্যাটিস সবাইকে তাক লাগিয়ে দেবে।