দৈনিক সংবাদ দিগন্ত

ডিজিটাল পেমেন্টে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ

প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা রোববার, ৬ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে। প্রাথমিকভাবে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করবে ব্যাংকগুলো।বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, নগদ টাকার সাময়িক সংকট মেটানোর পাশাপাশি মানুষকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।এই সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের অর্থ নগদে তোলা যাবে না। ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার ওয়ালেটেও জমা করা যাবে না।নির্ধারিত ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সরাসরি বিলদাতা বা সেবাদাতাকে অর্থ পরিশোধ করতে হবে।বিদ্যুৎ ও গ্যাসের বিল, মোবাইল রিচার্জ,আড়ও পড়ুন,আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ খরচ, কর ও সরকারি সেবার ফি, ঋণ বা আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধে এই ঋণ ব্যবহার করা যাবে।ঋণ পরিশোধের জন্য গ্রাহকেরা ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদ পাবেন। সুদের পরিবর্তে ব্যাংক নির্ধারিত সেবা ফি নেওয়া হবে।৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা সেবা ফি নেওয়া যাবে।আর ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিনে সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনে ৭০ টাকা এবং ৩০ দিনে ১৩০ টাকা সেবা ফি নির্ধারণ করা হয়েছে।নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ বা আগাম পরিশোধের জন্য কোনো বাড়তি ফি দিতে হবে না। তবে সময় পেরিয়ে গেলে জরিমানা আরোপ করা যেতে পারে।গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ এবং ঋণ ফেরত নেওয়া—পুরো প্রক্রিয়াই ডিজিটালভাবে সম্পন্ন করবে ব্যাংকগুলো।লেনদেনের নিরাপত্তায় ওটিপি, দুই স্তরের নিরাপত্তা যাচাইসহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা থাকবে।পাইলট কার্যক্রমের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে এ সুবিধা চালুর কথা রয়েছে।

ডিজিটাল পেমেন্টে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ