সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, রাতের আঁধারে ফিরিয়ে নিল বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারির কারণে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলার এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। পরে প্রায় ১৯ ঘণ্টা ধরে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কড়া অবস্থান গ্রহণ করেন। ফলে ওই ব্যক্তিরা দিনভর শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।সূত্র জানায়, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, বিয়ের ভোজে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, বাউফলে আহত ৩ বৈঠকে বিএসএফ সংশ্লিষ্ট ১৭ জনকে বাংলাদেশি নাগরিক দাবি করলেও তাদের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা নথিপত্র উপস্থাপন করতে পারেনি।ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহবুব আলম জানান, রাত ১১টার দিকেও বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের পাহারা দিচ্ছিলেন। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা তাদের সীমান্তের ভারতীয় অংশে নিয়ে যায়।নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। মানবিক কারণে শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থানের সুযোগ দেওয়া হলেও সন্ধ্যার পর নো-ম্যান্সল্যান্ডে সরিয়ে দেওয়া হয়।তিনি বলেন, রাত একটার দিকে বিএসএফ সীমান্ত এলাকার আলোকসজ্জা বন্ধ করে দেয়। পরে রাতের আঁধারে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।আরও পড়ুন , আগ্রাবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী