পূর্বাচলে নিরাপত্তা জোরদারে ৪ থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা : আইজিপি
রাজধানীর সম্প্রসারিত আবাসন এলাকা পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যাপক পুলিশি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।আইজিপি বলেন, দ্রুত বর্ধনশীল এই নতুন শহর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দ দেওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।আরও পড়ুন , কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, প্রথমবার সব বোর্ডে একই প্রশ্নপত্রতিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। সেই সঙ্গে প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের নতুন জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।আইজিপি বলেন, নতুন শহর এলাকায় জনসংখ্যা ও অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।