দৈনিক সংবাদ দিগন্ত

নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অভিযুক্ত সৈয়দ মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত যাত্রীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।আরও  পড়ুন, টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, আগুনে পুড়ল ঘরবাড়ি ও দোকানএ সময় ঘটনাস্থলে আসেন মিঠু মিয়া। পুলিশ সদস্যরা তাকে কিছুটা দূরে সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।অভিযোগ রয়েছে, এ ঘটনায় কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Mohammad Tarikul Islam বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।অন্যদিকে, উপজেলা ছাত্রদলের সভাপতি S H Pipul জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রদল সভাপতিকে বহিষ্কার