দৈনিক সংবাদ দিগন্ত

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার ১৪ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল দ্রুত প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। উচ্চশিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি করাও সরকারের লক্ষ্য।আরও পড়ুন, বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তাশিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গবেষণার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। তিনি আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করা, সেশনজট কমানো এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী