মাতারবাড়ি পরিদর্শন শেষে বাঁশখালীতে প্রধানমন্ত্রী
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।রোববার বেলা সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে মহেশখালী থেকে বাঁশখালী পৌঁছান প্রধানমন্ত্রী। বাহারছড়া সমুদ্রপাড়ে তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।বাঁশখালীতে পুনর্বাসন অনুষ্ঠানে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।আরও পড়ুন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে নতুন আবেদনএরপর প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে এক লাখ টাকা করে সহায়তা এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।দিনের সব কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।