দৈনিক সংবাদ দিগন্ত

এসএসসি খাতা চ্যালেঞ্জ শুরু আজ, নতুন পদ্ধতিতে আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন। এবার সম্পূর্ণ নতুন অনলাইন পদ্ধতিতে শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে। আবেদনকারীকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।আরও  পড়ুন, টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস, ভারি বর্ষণের শঙ্কাপ্রতি বিষয়ে বা প্রতি পত্রে ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য একসঙ্গে আবেদন করতে হবে। আবেদন শেষে বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটের ‘হেল্প’ অপশনে দেওয়া রয়েছে।যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

এসএসসি খাতা চ্যালেঞ্জ শুরু আজ, নতুন পদ্ধতিতে আবেদন ১৭ আগস্ট পর্যন্ত