জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশুসাতকানিয়া আংশিক) আসন। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েই এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমুএর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয়লাভ করেছেন। এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর চট্টগ্রাম- ১৪ আসন পুনরুদ্ধার করতে সক্ষম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্থানীয়ভাবে ‘কর্ণেল অলির দুর্গ’ হিসেবে পরিচিত এলাকাটিতে বিএনপির এই জয়কে রাজনৈতিক অঙ্গনে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।নির্বাচনী ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনী এলাকাজুড়ে ভোটগ্রহণ চলে শান্তিপূর্ণ পরিবেশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পায়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। তারা দাবি করেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং এলাকার উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতির প্রত্যাশায় ভোট দিয়েছে বিএনপিকে।আরও পড়ুন, বিজয়ের পরপরই ছুটে গেলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মাহামুদ বকাউলের নিজ বাড়িতেঅন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কর্নেল অলির দীর্ঘদিনের প্রভাববলয় ভেঙে এই বিজয় প্রমাণ করে যে স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান ঘটছে। তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগ ও নির্বাচনী প্রচারণা এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জয়ের পর প্রতিক্রিয়ায় জসীম উদ্দীন আহমেদ বলেন,ুএই বিজয় চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষের বিজয়। এই বিজয় চন্দনাইশ ও সাতকানিয়া আংশিকের মানুষকে উৎসর্গ করলাম। আমি তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কাজ করাই আমার অঙ্গীকার।”