মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশনপাড়ায় ভয়াবহ পাহাড়ধসে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মো. শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। এ সময় পাহাড়ধসে নিহত পাঁচটি পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ উপহার বিতরণ করা হয়।আরও পড়ুন, ঈশ্বরদীতে পপকর্ন বিক্রেতা কিশোরের ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং লামা উপজেলা আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস. এম. আব্দুচ্ছালাম আজাদ।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা ও আজিজনগর ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের পুনর্বাসনে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।