দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

লামায় পাহাড়ধসে নিহত পাঁচ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

পাহাড়ধসে নিহত পাঁচ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশনপাড়ায় ভয়াবহ পাহাড়ধসে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মো. শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। এ সময় পাহাড়ধসে নিহত পাঁচটি পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ উপহার বিতরণ করা হয়।

আরও  পড়ুন, ঈশ্বরদীতে পপকর্ন বিক্রেতা কিশোরের ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং লামা উপজেলা আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস. এম. আব্দুচ্ছালাম আজাদ।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা ও আজিজনগর ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের পুনর্বাসনে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বিষয় : জামায়াত ত্রাণ বিতরণ পাহাড়ধসে নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

লামায় পাহাড়ধসে নিহত পাঁচ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশনপাড়ায় ভয়াবহ পাহাড়ধসে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মো. শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। এ সময় পাহাড়ধসে নিহত পাঁচটি পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ উপহার বিতরণ করা হয়।

আরও  পড়ুন, ঈশ্বরদীতে পপকর্ন বিক্রেতা কিশোরের ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল এবং লামা উপজেলা আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস. এম. আব্দুচ্ছালাম আজাদ।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা ও আজিজনগর ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের পুনর্বাসনে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত