চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে দক্ষিণ কাট্টলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আরও পড়ুন, বাকলিয়ায় গোলাগুলিতে শিশুসহ আহত ৪ ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাট্টলীর বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে দুইজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বিপ্লব মল্লিক (৩৩) ও রিপন দাশ (৩২) তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিপ্লব মল্লিকের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় এবং বর্তমানে তিনি ধোপাপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপরদিকে রিপন দাশের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলায় হলেও তিনি দক্ষিণ কাট্টলী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।আরও পড়ুন, একদিনে ৮ অভিযোগ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধেঅভিযানে এসআই হাবিবুর রহমানের পাশাপাশি এসআই মাসুদুর রহমান, এসআই খোকন দাস, এসআই রাজীব কুমার, এএসআই সবুজ হোসেন ও এএসআই আরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।পাহাড়তলী থানায় দায়েরকৃত মামলার এফআইআর নম্বর-২ (তারিখ: ১ এপ্রিল ২০২৬) এবং জিআর নম্বর-৫১ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, নগরীতে ছিনতাইসহ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।