পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, এনসিপির পাঁচ দফা দাবি হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন। আখতার হোসেন বলেন, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।আরও পড়ুন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান রিজভীরতিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে বিচার দাবি করা হলেও বর্তমানে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে। এ পরিস্থিতিতে দলটির বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। আখতার হোসেন আরও বলেন, জাতীয় ঐক্যের কথা বলা হলেও সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ রাজনৈতিক পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।