দৈনিক সংবাদ দিগন্ত

পল্লী বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ: এক মাসে দ্বিগুণ বিল, দুর্ভোগের শেষ কোথায়

গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ ও ক্ষোভ দিন দিন বাড়ছে। অনেক গ্রাহকের অভিযোগ, গত মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও দ্বিগুণ বিল আসছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় কয়েকজন গ্রাহক জানান, গত দুই থেকে তিন মাস ধরেই বিল আদায়ে নানা ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। কেউ কেউ অভিযোগ করেন, একটি মাসের বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার পরও একই বিল বিকাশের মাধ্যমেও আদায়ের চেষ্টা করা হয়েছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।ভুক্তভোগীদের প্রশ্ন, বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও কী কারণে বিল হঠাৎ করে দ্বিগুণ হয়ে যাচ্ছে? আরও  পড়ুন ,বগুড়া কাচ্চি ডাইনের ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়যদি এমন পরিস্থিতি চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়বে। অনেকেই মনে করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন।গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিল প্রণয়ন ও আদায় ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্বৈত বিল আদায় বা অতিরিক্ত বিলের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।সচেতন মহল বলছে, বিদ্যুৎ সেবা জনগণের মৌলিক প্রয়োজনের অন্যতম অংশ। তাই বিল সংক্রান্ত যেকোনো অনিয়ম বা ভোগান্তি দ্রুত সমাধান করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, বিদ্যুৎ বিভাগ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তারা আশা করছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রাহকবান্ধব ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা হবে।

পল্লী বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ: এক মাসে দ্বিগুণ বিল, দুর্ভোগের শেষ কোথায়