কক্সবাজারে এক পর্যটকের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পর
পর্যটনগরের কক্সবাজারের সমুদ্র সৈকতের সাগরে সঙ্গী সাথীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাঃ আবীর (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট হতে নিখোঁজের আঠারঘন্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগেই নিখোঁজ হযেছেন আবীর। নিহত আবীর ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে বলে জানা গেছে। জানা যায় রোববারে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে বেড়াতে আসেন আবীর । তারা পরে সুবিধামত শহরের আবাসিক একটি হোটেলে ওঠার পরে সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন খেলার চলে এক পর্যায়ে হঠাৎ প্রবল ঢেউয়ের তোড়ে আবীরের হাত থেকে নিরাপদ লাইফ টিউবটি হাতছাড়া হয়ে যায়। আরও পড়ুন , বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা, দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধারমুহূর্তের মধ্যেই টেউ পর টেউর উত্তালে পড়ে আবীরকে ভাসিয়ে নিয়ে যায় গভীর সাগরে । আবীরের বন্ধু মোহাম্মদ ইমন জানান,অনেক খোঁজাখুঁজি করেন। নিরুপায় হয়ে বিষয়টি লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশকে জানান এরা উদ্ধারের অভিযান চালায় অবশেষে সোমবার সকালে সমিতি পাড়ার কুতুব বাজার পয়েন্ট সংলগ্ন বালিয়াড়িতে মরদেহ উদ্ধার করা হয় । সি সেইফ লাইফ গার্ডের অফিসার মোহাম্মদ ওসমান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, নিখোঁজের সংবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে অভিযানের মাধ্যমে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।আরও পড়ুন , ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত ৫