দৈনিক সংবাদ দিগন্ত

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশন গত ১৭ সেপ্টেম্বর সংশোধিত বিধিমালায় স্বাক্ষর করলেও বুধবার ২৩ সেপ্টেম্বর তা প্রকাশ করা হয়।সংশোধিত বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি প্রতীক রাখা হয়েছে। এসব প্রতীকের মধ্যে রয়েছে কম্পিউটার কলার ছড়ি ঘণ্টা ঘোড়া চিংড়ি জগ টেবিল টেবিল ঘড়ি টেলিফোন দালান দোতলা বাস পাগড়ি বেবি ট্যাক্সি ময়ূর মোবাইল ফোন মোটরসাইকেল মোড়া রেল ইঞ্জিন সোফা ও হাঁস।সাধারণ সদস্য প্রার্থীদের জন্য রয়েছে ১২টি প্রতীক। এর মধ্যে রয়েছে উট কাপ-পিরিচ ঘুড়ি জাহাজ টর্চ লাইট টিউবওয়েল ট্রাক্টর তালা ফুটবল বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।আরও  পড়ুন, ডেঙ্গুর ভয়াবহ ঝুঁকি বাড়ছে জ্বরের প্রথম দিনেই সতর্ক থাকার পরামর্শআর সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ১০টি প্রতীক। এগুলো হলো আলমারি কলস ড্রেসিং টেবিল পালকি ফলের ঝুড়ি মাইক সেলাই মেশিন সূর্যমুখী ফুল হরিণ ও হেলিকপ্টার।এদিকে সংশোধিত বিধিমালায় প্রার্থীদের জামানতের পরিমাণও বাড়ানো হয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। সদস্য প্রার্থীদের জামানত দিতে হবে ৫ হাজার টাকা।কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য ২ লাখ টাকা।নতুন বিধানে প্রার্থীদের সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর হলফনামায় দেশে ও বিদেশে থাকা নিজের এবং নির্ভরশীলদের সম্পদের বিবরণ দেওয়ার বিধান যুক্ত হয়েছে।এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের নতুন আচরণবিধিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীকের পরিবর্তে প্রার্থীরা নির্ধারিত নির্দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক