তেলবাহী জাহাজে হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালী
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, ট্যাংকারটি অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে। এতে জাহাজের ব্রিজ বা নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংস্থাটি আরও জানিয়েছে, হামলার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।তদন্তে হামলায় কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, কারা এর পেছনে রয়েছে এবং হামলার উদ্দেশ্য কী—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আরো পড়ুন , ট্রাম্পের নতুন চমক, বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশআকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই এই হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।