রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় প্রশাসনিক রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার এক আদেশে ডিএমপির পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে।আরও পড়ুন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু-এর স্বাক্ষরিত ওই আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে।আরও পড়ুন, জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রীদারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এই বদলির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পুলিশ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই ধরনের বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।