দৈনিক সংবাদ দিগন্ত

সামাজিক মাধ্যমে ছড়ানো এইচএসসি পরীক্ষার নোটিশ সম্পূর্ণ ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে।ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।আরও  পড়ুন, ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া ওই নোটিশের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি ও অফিসিয়াল সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

সামাজিক মাধ্যমে ছড়ানো এইচএসসি পরীক্ষার নোটিশ সম্পূর্ণ ভুয়া