মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত মোট ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক এই তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া থেকে পাওয়া ৫৬৮টি চাহিদাপত্রের বিপরীতে কর্মী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন স্ব স্ব সংশ্লিষ্ট নিয়োগকর্তারা। তাদের নির্দিষ্ট পছন্দ ও চাহিদা এবং মানদণ্ড অনুযায়ীই চূড়ান্ত কর্মী নিয়োগ দেওয়া হবে। আরও পড়ুন,কপ-৩১-এর মূল ভেন্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানএ ছাড়া নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে বোয়েসেল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। প্রক্রিয়াকরণের সময় কোনো ধরনের অনৈতিক লেনদেন বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।