দৈনিক সংবাদ দিগন্ত

৩৭ হাজার ৮১৪ নারী প্রধান পরিবার পাচ্ছেন ফ্যামিলি কার্ড সুবিধা : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।তিনি জানান, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধান সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবারগুলো নিয়মিত মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছে।আরো পড়ুন , রোমানিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের জন্য বৈধতার সুযোগ, নতুন অধ্যাদেশে স্বস্তিসরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য কমানো।প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে নারীরা উন্নয়নের সমঅংশীদার হবে।নারী ও শিশুদের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরা হয় সংসদে। এর মধ্যে রয়েছে— ভলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম মা ও শিশু সহায়তা কর্মসূচি নারীদের ক্ষুদ্রঋণ কর্মসূচি জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ গ্রামীণ ও প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৩৭ হাজার ৮১৪ নারী প্রধান পরিবার পাচ্ছেন ফ্যামিলি কার্ড সুবিধা : প্রধানমন্ত্রী