আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।বুধবার এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে একটি পোস্ট করা হয়। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও।প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি। ফলে দল পেতে তাসকিনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে।আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই নির্ধারণ হবে বাংলাদেশের এই পেসারকে কোন ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াচ্ছে।আরও পড়ুন, এশিয়ান গেমসের আগে সাইফউদ্দিন ছিটকে গেলেন দলে আলিসতবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাসকিন আহমেদের নাম যুক্ত হয়নি। অর্থাৎ ড্রাফটেই চূড়ান্ত হবে তার এপিএল যাত্রা।এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ জিম্ব-আফ্রো টি-টেন ও আবুধাবি টি-টেনের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাসকিনের।এপিএলে দল পেলে বিদেশের মাটিতে বাংলাদেশের এই তারকা পেসারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তালিকায় যোগ হবে আরও একটি টুর্নামেন্ট।তাসকিনের জন্য এপিএল হতে পারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অভিজ্ঞতা আরও বাড়ানোর নতুন একটি সুযোগ। এখন অপেক্ষা ২৭ সেপ্টেম্বরের ড্রাফটের। সেদিনই জানা যাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে কোন দলের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই পেসারকে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।