দৈনিক সংবাদ দিগন্ত

আকাশপথে পরিবহনে নতুন প্রযুক্তির পথে চীন

বৈদ্যুতিক উড়োজাহাজ প্রযুক্তিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শনিবার চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়।চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না বা কম্যাক জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো উড্ডয়নকালে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে এবং এর সব কর্মক্ষমতা সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল।সিই-২৫এ হলো কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত আন্তনগর যাত্রী পরিবহনের জন্য তৈরি এই উড়োজাহাজে একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করা সম্ভব।উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এটি। আরও পড়ুন,ট্রাম্পের চীন সফর ঘিরে কিম-পুতিন বৈঠকের সম্ভাবনাওসর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে উড়োজাহাজটি। আর একবার চার্জে পাড়ি দিতে পারে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ।এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে সিই-২৫এ। এখন পর্যন্ত উড়োজাহাজটির ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই উড়োজাহাজ।এদিকে উড়োজাহাজটির নকশা ও নির্মাণের পরবর্তী ধাপ হিসেবে টাইপ সার্টিফিকেট বা উড্ডয়ন-যোগ্যতার সনদের জন্য কম্যাকের আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ভবিষ্যতে চীনের আন্তনগর যাত্রী পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই বৈদ্যুতিক উড়োজাহাজ।

আকাশপথে পরিবহনে নতুন প্রযুক্তির পথে চীন