দৈনিক সংবাদ দিগন্ত

বিজ্ঞানীদের নতুন আবিষ্কারে চমক মঙ্গল গবেষণায়

মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় এসেছে নতুন চমক। আন্তর্জাতিক একদল বিজ্ঞানী মঙ্গলের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে সম্পূর্ণ নতুন ধরনের শিলার সন্ধান পেয়েছেন। একই সঙ্গে প্রথমবারের মতো মঙ্গলের নমুনায় শনাক্ত হয়েছে ‘গারনেট’ নামের একটি গুরুত্বপূর্ণ খনিজ।গবেষণাটি পরিচালিত হয়েছে ‘এনডব্লিউএ ৮১৭১’ নামে পরিচিত একটি মঙ্গলীয় উল্কাপিণ্ডের ক্ষুদ্র অংশ নিয়ে। বর্তমানে নমুনাটি সংরক্ষিত রয়েছে কানাডার রয়্যাল অন্টারিও জাদুঘরে।প্রাথমিক বিশ্লেষণে নমুনাটির রাসায়নিক গঠন অস্বাভাবিক মনে হওয়ায় বিজ্ঞানীরা উন্নত আলোকরশ্মি বিশ্লেষণ প্রযুক্তি এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আরও বিস্তারিত পরীক্ষা চালান। সেই পরীক্ষাতেই গাঢ় লাল রঙের ‘গারনেট’ খনিজের উপস্থিতি নিশ্চিত হয়।বিজ্ঞানীরা জানান, পৃথিবীতে গারনেট অত্যন্ত আরো পড়ুন , স্যাটেলাইট পাঠানোর প্রতিযোগিতা জলবায়ুর জন্য বড় বিপদগুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি ভূত্বকের গভীরে উচ্চ তাপমাত্রা, প্রচণ্ড চাপ এবং শিলার গঠনগত পরিবর্তনের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।গবেষকদের ধারণা, গারনেটযুক্ত এই শিলা কয়েকশ কোটি বছর আগের মঙ্গলের ভূতাত্ত্বিক পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে আছে। গবেষণায় অংশ নেওয়া পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ডার্লিং বলেছেন, এই আবিষ্কার মঙ্গলের ভূতত্ত্ব সম্পর্কে বর্তমান জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।তবে বিজ্ঞানীরা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না। প্রধান গবেষক তানিয়া কিজোভস্কি জানিয়েছেন, গারনেট সাধারণত অত্যন্ত উচ্চ তাপ ও চাপে তৈরি হয়। মঙ্গলে এটি কোনো বিশাল উল্কাপিণ্ডের আঘাত কিংবা ভূগর্ভ থেকে গলিত শিলা উপরে উঠে আসার ফলে সৃষ্টি হয়ে থাকতে পারে।এখন শিলাটির প্রকৃত উৎস নিশ্চিত করতে অক্সিজেন সমস্থানিকের পরীক্ষা চালানো হবে। গবেষকদের আশা, এই বিশ্লেষণ মঙ্গলের প্রাচীন ইতিহাস ও বিবর্তন সম্পর্কে আরও নতুন তথ্য উন্মোচন করবে।

বিজ্ঞানীদের নতুন আবিষ্কারে চমক মঙ্গল গবেষণায়