নিজেকে নতুনরূপে মেলে ধরলেন বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর জন্মগ্রহণ করেন ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে। বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়ে গেছে। তবে শাকিব খান বুবলীকে সন্তানের মা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।অভিনেত্রী নিজেকে আড়ালে রেখেছেন এবং কোনো ইভেন্ট বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না।আরো পড়ুন , আইনি জালে সোনালি এ কারণে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে, যার মধ্যে অন্যতম—বুবলী অন্তঃসত্ত্বা হতে পারেন।নেটিজেনদের ধারণা, বর্তমানে বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার হঠাৎ আড়াল হওয়া এবং সামাজিক মাধ্যমে নতুন বৈশাখী সাজে ফটোশুট করায় কৌতূহল আরও বেড়েছে।সম্প্রতি বুবলী লাল-সাদা শাড়িতে ফটোশুট করেছেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। তবে এখন পর্যন্ত অভিনেত্রী স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে।