জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নির্মাতা। তাই তাদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে।তিনি শিশুদের উদ্দেশে বলেন, নিজেদের যোগ্যতা, মেধা ও সততার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, আরও পড়ুন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে করণিক ভুলের স্বীকারোক্তি, তদন্তে কঠোর নির্দেশদায়িত্ববোধ ও মানবিক গুণাবলীর চর্চা জরুরি।ডা. জুবাইদা রহমান অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় নয়, নৈতিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষায়ও সমৃদ্ধ করে তুলতে হবে।তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণই হবে সবচেয়ে বড় শক্তি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।