৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এবারের সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক অংশ নেবেন। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ খাতের বিষয়ে নির্দেশনা দেবেন।তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও মাঠ প্রশাসনের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তবে এবারের সম্মেলনের বিশেষত্ব হচ্ছে—এটি চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগের বছরের তুলনায় এক দিন বেশি।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা ৫৬টি।তিনি আরও বলেন, মাঠ প্রশাসন থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্যসেবা খাতেই এসেছে আরো পড়ুন , ঢাকা-দিল্লি সম্পর্কে বরফ গলছে, চালু হচ্ছে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা facebook sharing buttonসবচেয়ে বেশি প্রস্তাব।সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স ও অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো।এদিকে সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, এবারের সম্মেলনের বাজেট কমিয়ে ৭১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।