দৈনিক সংবাদ দিগন্ত

হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে মহড়া

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালান বলে জানা গেছে। একই দিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জমায়েত হয়ে দেশীয় অস্ত্র হাতে ও মাথায় হেলমেট পরে মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের সঙ্গে অন্য নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় শহরের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন, নানকের বাসভবনে হামলা-আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত গার্ডরুমএর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতভর গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অবরোধ করা সড়কগুলোর মধ্যে রয়েছে ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর আঞ্চলিক সড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল সড়ক এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়ক। এসব সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একাধিক স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে মহড়া