গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ বাড়ির মূল ফটক ও আশপাশের এলাকা ঘুরে দেখে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।আরও পড়ুন,তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে নতুন উদ্যোগতবে কী কারণে এবং কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।