২০০তম ম্যাচে স্বর্ণালি রাত, হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলেন মেসি
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও নিজের মহিমা ছড়িয়ে দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় আরও একটি স্বর্ণালি অধ্যায় যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূরত্ব থেকে দুর্দান্ত শটে প্রথম গোল করেন মেসি। যদিও ম্যাচের শুরুতেই তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। তবে তাতে থেমে থাকেননি বিশ্বকাপজয়ী এই তারকা।বিরতির পর ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন মেসি। এতে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।আরও পড়ুন, এক ম্যাচেই বিশ্বকাপের নায়ক, তবু মায়ের জন্য কাঁদলেন ভোজিনিয়াএরপর ৭৬ মিনিটে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। মেসির এই গোলেই আর্জেন্টিনা ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এবং গ্যালারিজুড়ে শুরু হয় উচ্ছ্বাস।এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন মেসি। স্পর্শ করেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। একই সঙ্গে তিনি ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। এর আগে এই কীর্তি গড়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতওয়া।ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা মেসি যেন আরও একবার প্রমাণ করলেন—ফুটবলের সবচেয়ে উজ্জ্বল মঞ্চে তার নামই এখন সবচেয়ে বড় জাদু।