নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে র্যাব সদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র্যাবের আইডি কার্ড, একটি পিস্তলের কভার, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাই ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে সোনারগাঁ থানা পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের আমনা আমতলী এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়,আরও পড়ুন, তামাকমুক্ত গোলাপগঞ্জ গড়তে পৌরসভার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করছিল।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) চন্দন দের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।পরে তাদের হেফাজত থেকে চারটি কালো রঙের র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র্যাবের আইডি কার্ড, ওয়ালটন ও রেডমি ব্র্যান্ডের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাই এবং ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫ নম্বরের একটি FZ-1 মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশের দাবি, জব্দ করা র্যাবের আইডি কার্ডে ‘MD SUMON HOSSAIN’, পদবি ‘Constable’ এবং আইডি নম্বর ৩৫০৪৫০ উল্লেখ রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।