বরিশালের দুই বাসটার্মিনালে চরম দুর্ভোগ, ভাঙাচোরা পথে যাত্রী পারাপার
প্রতিদিন প্রায় এক হাজার ১০০ বাসে কয়েক হাজার যাত্রী ওঠানামা করেন বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাসটার্মিনালে। বিপুল সংখ্যক বাস চলাচল এবং রাজস্ব আদায় হলেও যাত্রীসেবার চিত্র একেবারেই হতাশাজনক।ভাঙাচোরা সড়ক, বর্ষায় কাদা-পানি, ঝুঁকিপূর্ণ ভবন, অপর্যাপ্ত বসার জায়গা ও অপরিষ্কার টয়লেট—সব মিলিয়ে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। বর্তমানে এই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন প্রায় ৬০০ বাস।এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী প্রায় সাড়ে ৪০০ দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটের আরও প্রায় দেড়শ বাস রয়েছে।আরও পড়ুন, মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজিকিন্তু এত বিপুল সংখ্যক বাসের বিপরীতে টার্মিনালের ভেতরে একসঙ্গে সর্বোচ্চ প্রায় ১০০ বাস পার্কিংয়ের সুযোগ রয়েছে। ফলে জায়গার সংকটে প্রায়ই টার্মিনালের বাইরে মহাসড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। এতে যাত্রীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে যানজট।টার্মিনালের ভেতরের চলাচলের পথও দীর্ঘদিন ধরে সংস্কারহীন। বর্ষা এলেই বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও গর্তে চলাচল কঠিন হয়ে পড়ে।পুরোনো ভবনের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকি নিয়েই সেখানে বসে বাসের অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পর্যাপ্ত টয়লেট না থাকার পাশাপাশি বিদ্যমান টয়লেটগুলোর বেশিরভাগই অপরিষ্কার বলে অভিযোগ রয়েছে।