দৈনিক সংবাদ দিগন্ত

ব্রিটিশ রাজতন্ত্রে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন।

দীর্ঘ ১০ বছরের সংস্কারকাজ শেষ হলেও ঐতিহ্যবাহী বাকিংহাম প্যালেসে আর সপরিবারে বসবাস করবেন না রাজা তৃতীয় চার্লস। রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি লন্ডনের ক্ল্যারেন্স হাউসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এর ফলে প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটিশ রাজাদের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেসের একটি ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে।তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা এবং রাজকীয় আনুষ্ঠানিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে এই প্রাসাদ। রাজা লন্ডনে আরো পড়ুন , দক্ষিণ লেবাননে অভিযান চলাকালে গাড়ি উল্টে ইসরায়েলি সেনা নিহতঅবস্থান করলে আগের মতোই প্রাসাদের ছাদে উড়বে রাজকীয় পতাকা।অন্যদিকে, প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে রাজা চার্লসের কর পরিশোধের তথ্য। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে তিনি ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর দিয়েছেন। সিংহাসনে বসার পর থেকে তার মোট কর পরিশোধ ৩ কোটি পাউন্ড ছাড়িয়েছে।রাজপরিবারের আর্থিক বিষয়ে স্বচ্ছতা বাড়ানোর অংশ হিসেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এদিকে, সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড কর দিয়েছেন। এছাড়া একটি বন্ধ কারাগার থেকে পাওয়া ভাড়ার অর্থ স্থানীয় জনগণের কল্যাণে দান করার নির্দেশ দিয়েছেন তিনি।সব মিলিয়ে, রাজপরিবারের বাসস্থান, অর্থনীতি ও স্বচ্ছতা—এই তিন ক্ষেত্রেই নতুন বার্তা দিচ্ছে ব্রিটিশ রাজতন্ত্র।

ব্রিটিশ রাজতন্ত্রে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন।