বাজেটে কর ছাড়ের ঘোষণা, তবুও নিত্যপণ্যের দামে স্বস্তি নেই বাজারে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারের বাজেটে উৎসে কর কমানোর ঘোষণা দেওয়া হলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। উল্টো রাজধানীর বিভিন্ন বাজারে চাল, আটা ও ডালের দাম কিছুটা বেড়েছে, যা ক্রেতাদের মধ্যে হতাশা তৈরি করেছে।শান্তিনগর, কাওরানবাজার ও তুরাগের নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মোটা ও মাঝারি মানের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে ডাল ও আটার দামও ঊর্ধ্বমুখী। ছোলার ডাল কেজিতে প্রায় ৫ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা কেজিতে ৫ টাকা বেড়ে ৪৫ থেকে ৪৬ টাকায় দাঁড়িয়েছে।আরও পড়ুন , ব্যাংক আমানতে করভার কমাতে বড় সিদ্ধান্ত বাজেটেব্যবসায়ীরা বলছেন, বাজেটে কর ছাড়ের ঘোষণা দেওয়া হলেও বাজারে এর প্রভাব পড়তে সময় লাগবে। আগের দামে কেনা পণ্য শেষ না হওয়া পর্যন্ত নতুন সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছাবে না।অন্যদিকে কিছু সবজির দাম কিছুটা কমেছে। পেঁপে, ঢ্যাঁড়শ, পটোলসহ বিভিন্ন সবজি ৩০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা কমে ১৬০ থেকে ১৮০ টাকায় নেমেছে। তবে মাছের বাজারে এখনো উচ্চমূল্যের চাপ রয়েছে।ভোক্তারা বলছেন, বাজেটে ৬০টি পণ্যের ওপর কর কমানোর ঘোষণা থাকলেও তার সুফল এখনো সাধারণ মানুষ পাচ্ছে না। তারা বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন।