দৈনিক সংবাদ দিগন্ত

খুলনায় সন্ত্রাসের দাপট একের পর এক খুনে আতঙ্কে নগরবাসী

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নগরবাসী।সর্বশেষ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীসংলগ্ন বটিয়াঘাটা উপজেলার রাঙ্গেমারী এলাকায় ফিল্মি স্টাইলে আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ৪ মে গুলিবিদ্ধ রাজু হাওলাদারকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে আবারও গুলি করার ঘটনাও ঘটে।তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে খুলনা মহানগরী ও জেলায় মোট ২৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ১১টি এবং জেলার ৯ উপজেলায় আরও ১৮টি হত্যার ঘটনা রেকর্ড হয়েছে।আরও  পড়ুন , ভাঙনের মুখে কুয়াকাটা, সমুদ্র গিলে খাচ্ছে সৈকত, মিলছে না টেকসই সমাধানসূত্র বলছে, এসব ঘটনার পেছনে মূলত মাদক ব্যবসা, চাঁদাবাজি, স্থানীয় প্রভাব বিস্তার এবং অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব কাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে মাদক কারবারি ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বলছে, তালিকায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের নামও রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।এদিকে র‌্যাব জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।তবে নাগরিক সমাজ বলছে, দৃশ্যমান কোনো বড় অভিযান না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক।আরও  পড়ুন , এসএসসি পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় সহপাঠীর ঘুষিতে পরীক্ষার্থী আহত

খুলনায় সন্ত্রাসের দাপট একের পর এক খুনে আতঙ্কে নগরবাসী