দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল।মঙ্গলবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।পোস্টে নীলা ইসরাফিল লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সবার অধিকার।আরও পড়ুন , পশ্চিমবঙ্গ নিয়ে কড়া মন্তব্য, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদেরতিনি দেশবাসীর দোয়া ও সমর্থনও কামনা করেন।রাজনৈতিক ও সামাজিক নানা কারণে এর আগেও আলোচনায় আসেন নীলা ইসরাফিল। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হন।এছাড়া তিনি অভিনয় ও মিডিয়া জগতেও পরিচিত মুখ। একাধিক নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় কাজ করেছেন তিনি।নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর নীলা ইসরাফিলকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আরও পড়ুন , শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি চায় এনসিপি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল