গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পর এবার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানাটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছায়। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন।আরও পড়ুন, গণভোটের রায় না মানলে ঐক্য সম্ভব নয়: মামুনুল হক একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা মুকসুদপুর থানার সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপের পর থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।ঘটনার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি বলেও স্থানীয় সূত্রের দাবি। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।