দৈনিক সংবাদ দিগন্ত

৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল

যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে শিথিল করেছে। এর ফলে ইরান আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য জ্বালানি পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি করতে পারবে।মার্কিন ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছে, এই সাময়িক ছাড় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনার অংশ। দুই দেশ আরো পড়ুন , ইরানকে লক্ষ্য করে কড়া বার্তা ট্রাম্পের, বিশ্বজুড়ে উদ্বেগবর্তমানে সুইজারল্যান্ডে একটি চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে ওয়াশিংটন তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহন সেবার ক্ষেত্রেও ছাড় দিচ্ছে।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও নিম্নমুখী হয়েছে।তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটি স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়; বরং শান্তি আলোচনা এগিয়ে নিতে একটি অস্থায়ী ব্যবস্থা। আগামী ৬০ দিনের আলোচনার অগ্রগতির ওপর ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করবে।

৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল