দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়ার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।বৃহস্পতিবার সমুদ্রবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।সাগরের পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আরও  পড়ুন, সেপ্টেম্বর থেকে ৩ মাস ডেঙ্গুর ঝুঁকি, শিক্ষার্থীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রীএদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে এবং সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়ার শঙ্কা