দৈনিক সংবাদ দিগন্ত

বরগুনার তালতলীতে তরুণদের মাদকমুক্ত রাখতে মাঠে ইউএনও অতীশ সরকার

মাদকাসক্তি, অতিরিক্ত মোবাইল আসক্তি ও হতাশা থেকে যুবসমাজকে রক্ষায় অনন্য উদ্যোগ নিয়েছেন বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দিচ্ছেন এই কর্মকর্তা। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করছেন এবং তাদের নিয়মিত খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। সচেতন মহল ও জনপ্রতিনিধিরা ইউএনও অতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আরও পড়ুন,গাজীপুরে পঞ্চম দিনেও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধতরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, 'তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে সুস্থ-সুন্দর জীবনধারায় ধরে রাখতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে ব্যস্ত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই ধারাবাহিক কার্যক্রম ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের বলেন, 'ইউএনও অতীশ সরকার মহোদয়ের এই মাদকবিরোধী সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বর্তমানে অতিরিক্ত মোবাইল আসক্তি ও মাদকের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ কমছে এবং তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি নিজে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন এবং খেলাধুলার সামগ্রী তুলে দিচ্ছেন, যা শিক্ষার্থীদের ইতিবাচক সামাজিক ও মানসিক গঠনে বিরাট ভূমিকা রাখবে। প্রশাসন ও সমাজের সকলে এভাবে এগিয়ে এলে আমরা একটি মাদকমুক্ত ও আদর্শ তরুণ প্রজন্ম উপহার দিতে পারবো।

বরগুনার তালতলীতে তরুণদের মাদকমুক্ত রাখতে মাঠে ইউএনও অতীশ সরকার