দৈনিক সংবাদ দিগন্ত

বাজেট পাসের পর নৈশভোজ বাতিলের ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, ব্যয় সংকোচনের অংশ হিসেবে নেওয়া এ সিদ্ধান্তে প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতি বছর বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজ অনুষ্ঠিত হতো। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নিতেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।আরো পড়ুন , নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে চার সরকারি কোম্পানিআতিকুর রহমান রুমনের দাবি, অতীত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এছাড়া অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত খরচের নজিরও ছিল।তিনি জানান, চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। আর দুই ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপ্যায়নে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।এদিকে, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, বাজেট পাসের পুরো প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উপস্থিত থেকে ভোট গ্রহণ, আইন প্রণয়ন কার্যক্রম এবং দাপ্তরিক দায়িত্ব পালন করেন।

বাজেট পাসের পর নৈশভোজ বাতিলের ঘোষণা