দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজের আহ্বান তারেক রহমানের

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের মাতৃগাছ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা এবং রোপণ করা চারাগুলোর বেঁচে থাকার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন,পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফরে তারেক রহমানপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রাজশাহী ও চট্টগ্রাম সফরে তারেক রহমান

অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির মাঝে সময় কাটানোর উপযোগী জায়গা দেশে আরও বাড়াতে হবে। এ জন্য ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকছে। এ পরিস্থিতি দেশের জন্য লজ্জার বিষয়। দূষণ কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু নির্ধারিত দায়িত্ব পালন করেই থেমে থাকা উচিত নয়। দেশের মানুষের কল্যাণে প্রত্যেকের নিজস্ব সক্ষমতা অনুযায়ী আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। পরিবেশের অবনতি হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল পাবে দেশের মানুষ। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : পরিবেশে তারেক রহমানের রক্ষায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজের আহ্বান তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x