সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নুসরাত তাবাসসুম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ২ মে তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়।বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা অনুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।এর আগে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।আর ও পড়ুন , সংগঠনে ঝাঁপ দিচ্ছে বিএনপি: পুনর্গঠনের বার্তায় মাঠে সক্রিয় নেতাকর্মীরাপরে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তার মনোনয়ন গ্রহণ করে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো।এখন এই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।