নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত তরুণ মোহাম্মদ জোবায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তার লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়েরের মৃত্যু হয়। সন্ধ্যায় তার মরদেহ বন্দরে পৌঁছালে স্থানীয়রা বিচার দাবিতে থানার সামনে অবস্থান নেন।নিহত জোবায়ের পাবনার রাজাপুর এলাকার বাসিন্দা। তিনি বন্দরের এনায়েতনগরে ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অটোরিকশা চালাতেন।আরও পড়ুন, উত্তপ্ত নোয়াখালী রাজনৈতিক সংঘর্ষের রেশ, মামলায়-গ্রেফতার ২৬ জনপরিবারের অভিযোগ, গত ৩ জুন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে নিহতের পরিবারের দাবি, মামলা করতে থানায় গেলেও তা গ্রহণ করা হয়নি। এমনকি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগও উঠেছে।ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে বন্দর থানার এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আরও পড়ুন, ৫৯ ঘণ্টা শূন্যরেখায় ১০ জন: রোদ-বৃষ্টি আর অনিশ্চয়তায় সীমান্তে মানবিক সংকট
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।