দৈনিক সংবাদ দিগন্ত

তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে দুই মাসের এআই প্রশিক্ষণ

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের সব জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবারের ভাতাও পাবেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী ও পুরুষ এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা বাধ্যতামূলক।তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।আরও  পড়ুন, বিশ্বের বিভিন্ন কারাগারে বন্দি ১০ হাজার ৬৬ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রীদেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালিত হবে পুরো প্রশিক্ষণ কার্যক্রম।কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এই সময়ে তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক ভাতা থাকায় তরুণদের মধ্যে এ কর্মসূচিতে আগ্রহও বাড়বে বলে আশা করা হচ্ছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসের প্রশিক্ষণ। কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

তরুণদের জন্য সুখবর, বিনামূল্যে দুই মাসের এআই প্রশিক্ষণ