দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০ জন

রাজধানীতে ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত আহত হয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত Dhaka Medical College Hospital-এর জরুরি বিভাগে চিকিৎসা নেন তারা।আরও পড়ুন, আদ-দ্বীন হাসপাতালে অভ্যন্তরীণ তদন্ত শুরুআহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation, অর্থাৎ পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশালের বাসিন্দারা রয়েছেন। এছাড়া সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দারাও চিকিৎসা নিতে এসেছেন।আরও পড়ুন, কুমিল্লা-ঢাকা রুটে যানজটহীন ঈদযাত্রাঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক Collins Mallik জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং এখন পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।তিনি বলেন, গরুর লাথি, শিংয়ের গুঁতা এবং মাংস কাটার সময় ধারালো অস্ত্রের আঘাতে এসব দুর্ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, ঈদের দিন কোরবানির পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে বা অসাবধানভাবে ধারালো ছুরি ও দা ব্যবহারের কারণে প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।আরও পড়ুন, আদ্-দ্বীন হাসপাতালে আরও ৫ শিশু এনআইসিইউতেবিশেষজ্ঞরা কোরবানির সময় সতর্কভাবে পশু জবাই করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দুর্ঘটনার ঘটনা দেখা গেল।

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত অন্তত ৮০ জন