ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি অননুমোদিত কিছু তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান ‘মেটাল কার্ডে রূপান্তর’ করার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কার্ডের সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে বলে জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে কার্ড নম্বর, মেয়াদ, সিভিভি (CVV)সহ গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে জালিয়াতির শিকার হওয়ার আশঙ্কা থাকে।সতর্কবার্তায় বলা হয়, এর ফলে অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং কার্ড ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।আরও পড়ুন , বিশ্ববাজারে দরপতন, কমল দেশের স্বর্ণ-রুপার দামগ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংক আরও জানায়, কার্ড সংক্রান্ত কোনো সেবা নিতে হলে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডসহ কার্ডের তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই গ্রাহকদের আরও সচেতন হওয়া জরুরি।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।আরও পড়ুন , আয়কর রিটার্ন জমার সময় ১৭ মে পর্যন্ত বাড়ালো এনবিআর