দৈনিক সংবাদ দিগন্ত

মেসির শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবার গ্যালারিতে থাকার ঘোষণা দিয়েছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল ডি মারিয়া।আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে মেসির।বর্তমানে রোসারিও সেন্ট্রালের হয়ে খেলা ডি মারিয়া জানিয়েছেন, মেসির শেষ ম্যাচ সামনে থেকে দেখতে তিনি অবশ্যই স্টেডিয়ামে থাকবেন।ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান ডি মারিয়া।তিনি বলেন, মেসির শেষ ম্যাচ তাকে স্টেডিয়ামে গিয়েই দেখতে হবে। ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের ম্যাচ থাকায় বুয়েনস আইরেসেই থেকে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।আরও  পড়ুন, বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডমেসিকে ছাড়া আর্জেন্টিনা দলকে কল্পনা করা কঠিন বলেও আবেগ প্রকাশ করেন ডি মারিয়া। তাঁর মতে, এত বছর ধরে মেসি আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে যা দিয়েছেন, এরপর তাঁকে ছাড়া জাতীয় দলকে মেনে নেওয়া সহজ হবে না।মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচে জাতীয় দলের পুরোনো সতীর্থ রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোরও মাঠে থাকার কথা রয়েছে।এদিকে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও এই বিশেষ ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পরিবারসহ তাঁদের গ্যালারিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।ফলে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একটি আবেগঘন মুহূর্ত হিসেবেও সামনে আসছে।

মেসির শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া